চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি    |    ০৬:৫৪ পিএম, ২০২২-১০-২১

টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার ছিনতাই চক্রের অন্যতম মূলহোতা শরীফ হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার শরীফ পাঁচ বছর ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। একদিনে তিনি সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ছিনতাই করা মোবাইল সংগ্রহ করেছেন। আজ শুক্রবার উত্তরা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
ছিনতাই চক্রের অন্যতম মূলহোতা মো. শরীফ হোসেন (২২) ছাড়া বাকি গ্রেফতারকৃতরা হচ্ছে-আব্দুল্লাহ বাবু (২৩) ও মো. শ্যামল হোসেন ওরফে রাব্বি (২৩)। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, একটি হাতঘড়ি এবং নগদ ২৫ হাজার ৬৩৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকা থেকে নাছির রাজ (৩০) ও সাজেদুল আলম ওরফে শাওনকে (২১) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪৯টি মোবাইল, দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, দুটি ভিসা কার্ড এবং নগদ তিন হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শরীফ হোসেন উত্তরার আজমপুর থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হয়ে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়কের ছিনতাই চক্রের দলনেতা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই চক্রের সদস্যরা চলন্ত গাড়ি থেকে থাবা দিয়ে কিংবা অন্ধকারে নিরীহ পথচারীদের জিম্মি করে মোবাইল ছিনতাই করে। এরপর সেগুলো প্রথমে শরীফের কাছে জমা রাখা হয়। এরপর শরীফ এসব মোবাইল কম দামে কিনে আব্দুল্লাহ বাবু ও শ্যামলের মাধ্যমে বাজারে বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানান, একদিনে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ছিনতাই মোবাইল সংগ্রহ করেছেন তিনি।
র‌্যাব-১ এর সিও বলেন, গ্রেফতার আব্দুল্লাহ বাবু ও শ্যামল ছিনতাই করা মোবাইল ও অন্যান্য মালামাল বিক্রির কাজে জড়িত। তারা বিভিন্ন দোকান, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন লোকের কাছে খুচরা হিসেবে এসব মোবাইল বিক্রি করেন। বাজারমূল্যের চাইতে প্রায় অর্ধেকেরও কম দামে এসব মোবাইল বিক্রি করা হয়।
অন্যদিকে গ্রেফতার নাছির মোবাইল ইঞ্জিনিয়ার। টঙ্গী বাজারে তার একটি মোবাইল মেরামতের দোকান রয়েছে। ওই দোকানে বৈধ ব্যবসার আড়ালে চোরাই মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কাজ করতেন তিনি। নাছির তিন বছর ধরে নিজস্ব দোকানে ব্যবসা করে আসছেন। ব্যবসা শুরুর আগে নাছির অন্য একটি দোকানের কর্মচারী ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এছাড়া গ্রেফতার শাওন একটি মোবাইল মেরামত দোকানের কর্মচারী। তিনি ৫০০ থেকে এক হাজার টাকার বিনিময়ে ছিনতাই মোবাইলের লক খোলা এবং আইএমইআই পরিবর্তনের কাজ করতেন।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর